নির্বাচন উপলক্ষে বন্ধ ও সংক্ষিপ্ত ক্লাস সংক্রান্ত নোটিশ

নির্বাচন উপলক্ষে বন্ধ ও সংক্ষিপ্ত ক্লাস সংক্রান্ত নোটিশ এতদ্বারা সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১০/০২/২০২৬ইং, (মঙ্গলবার) ক্যান্ট বাজার শাখার বালক ও বালিকা উভয়ের ক্লাস চালু থাকবে। উক্ত দিনে ১ম মডেল টেস্টে ১ম, ২য় ও ৩য় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। **ক্লাসের সময়সূচি:** ক্যাডেট ক্লাস: বিকাল ৪:০০টা থেকে সন্ধ্যা ৬:০০টা পর্যন্ত। ৪র্থ থেকে ৮ম শ্রেণি: বিকাল ৪:৩০টা থেকে সন্ধ্যা ৬:৩০টা পর্যন্ত। হাজীনগর শাখার ক্লাস: বিকাল ৪:৪০টা থেকে সন্ধ্যা ৬:৪০টা পর্যন্ত। নির্বাচন উপলক্ষে আগামী ১১/০২/২০২৬ইং, (বুধবার) থেকে ১৪/০২/২০২৬ইং (শনিবার) পর্যন্ত সকল ক্লাস বন্ধ থাকবে। আগামী ১৫/০২/২০২৬ইং, (রবিবার) থেকে পূর্ব‌ঘো‌ষিত রু‌টিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদান্তে **কর্তৃপক্ষ** র‌বির আলো-আবির্ভাব